National

দর্শক পুলিশ, ইভটিজারদের লাঠিপেটা করলেন তরুণী

পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। আর তার সামনেই ইভটিজারদের উপযুক্ত শিক্ষা দিলেন এক তরুণী। তাও ওই নিথর প্রস্তরের মত দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীর হাতের লাঠি নিয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পুলিশকর্মীই নয়, তামাশা দেখার মত ঘিরে সেই দৃশ্য উপভোগ করলেন আশপাশের বহু মানুষ। কিন্তু তরুণীর পাশে দাঁড়াতে এগিয়ে এলেননা কেউই। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। লখনউয়ের গৌতমপল্লী এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ সেখানে তাঁদের পিছু নেয় একদল বাইকে চড়া যুবক। চলে লাগাতার ইভটিজিং। প্রথমে তাদের সাবধান করলেও ওই তরুণীর কথা কানে না তুলে তাদের কাজ চালিয়ে যাচ্ছিল ওই যুবকরা। অতিষ্ঠ হয়ে অবশেষে সামনে দাঁড়ানো পুলিশের হাতের লাঠি কেড়ে ওই যুবকদের পেটাতে শুরু করেন ওই তরুণী। ভিড় জমে যায়। সকলে ঘিরে ধরে মজা দেখতে শুরু করেন। তরুণী তখন রাগে উন্মত্ত। তিনি যথেচ্ছ লাঠিপেটা করতে থাকেন ওই যুবকদের। পরে তাঁর এক বান্ধবীই ঠান্ডা করেন ওই তরুণীকে।

 

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026