National

ক্ষীরসাগরে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, মৃত ২

ইস্পাত কারখানায় তীব্র বিস্ফোরণে মঙ্গলবার বেলায় রীতিমত চমকে ওঠেন এলাকাবাসী। বিস্ফোরণে মৃত্যু হয় ২ জনের।

রায়গড় (মহারাষ্ট্র) : ইস্পাত তৈরি করতে দরকার পড়ে গলিত লোহার। সেই লোহাকে গলানো হয় উচ্চতাপে। সেই তাপ তৈরি করা হয় এলপিজি গ্যাস ব্যবহার করে। ইন্ডিয়ান স্টিল ওয়ার্কস-এর কারখানাতেও সেই এলপিজি ব্যবহারই হয়। মঙ্গলবার বেলা সওয়া ১১টা নাগাদ কারখানার একটি অংশে কাজ করছিলেন ৩ জন শ্রমিক। তখনই বিস্ফোরণ হয়।

বিস্ফোরণে ঘটনাস্থলেই ২ শ্রমিকের মৃত্যু হয়। তৃতীয়জনকে গুরুতর আহত অবস্থায় থানের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশের প্রাথমিক অনুমান এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করেই এই ভয়ংকর বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় কারখানাটির বেশ কিছু অংশের ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মহারাষ্ট্রের রায়গড়ের ক্ষীরসাগর এলাকায়। বিস্ফোরণে এলাকার অনেক বাড়ি নড়ে যায়। আতঙ্কে বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। এদিকে ২ জন শ্রমিকের মৃত্যু হয়, তাঁদের দেহের অঙ্গহানি হয়েছে বিস্ফোরণের তীব্রতায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026