ফাইল : বিকাশ দুবে, ছবি - আইএএনএস
লখনউ : মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরের সামনে থেকে গ্যাংস্টার বিকাশ দুবেকে পাকড়াও করে এসটিএফ। তারপর তাকে কানপুর নিয়ে আসা হচ্ছিল। শুক্রবার সকালে পুলিশ জানায় আসার পথে যে গাড়িতে বিকাশকে আনা হচ্ছিল তা রাস্তায় উল্টে যায়। বিকাশ পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ গুলি চালায়। বিকাশের বুকে ৩টি গুলি লাগে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় বিকাশের। পুলিশের এই দাবির পরই একগুচ্ছ প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশকে। সব প্রশ্নের একটাই নিশানা, বিকাশ পালাতে গিয়ে পুলিশের গুলি খেল, নাকি পুলিশই তাকে গুলি করে মেরে দিল?
প্রশ্ন উঠছে অনেক। বিকাশ দুবেকে আনার সময় পিছনে সাংবাদিকদের গাড়ি ছিল। সেই গাড়ি যেখানে এনকাউন্টার হয় তার অনেক আগেই আটকে দেওয়া হয়েছিল। কেন? বিকাশের পায়ে চোট ছিল, তা সত্ত্বেও সে পালানোর জন্য ছুটছিল কী করে? বিকাশের মাথার দাম ধার্য হয়েছিল। কুখ্যাত দুষ্কৃতি সে। কানপুরে ৮ পুলিশকর্মীকে হত্যার মাথা। তাকে এত কাঠখড় পুড়িয়ে গ্রেফতারের পর তার হাতে হাতকড়া ছিলনা কেন? বিকাশকে পায়ে গুলি করে পাকড়াও করার চেষ্টা হল না কেন? এমন একগুচ্ছ প্রশ্ন উঠছে পুলিশের বিরুদ্ধে।
পুলিশের তরফে অবশ্য এটা পরিস্কার করা হয়েছে যে ঘটনা সেটাই ঘটেছে যেটা তারা জানিয়েছে। এদিকে ময়নাতদন্তের আগে এদিন বিকাশ দুবের করোনা পরীক্ষা করা হয়। তাতে করোনা নেগেটিভ পাওয়া যায় তাকে। তারপরই তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এই খোঁজকে একটা মাইলফলক সাফল্য হিসাবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞেরা। বাংলার ধার ঘেঁষা মন্দির থেকে উদ্ধার…
একে বিশ্ব চেনে সাহারা মরুভূমির চোখ বলে। চোখ বলাটার মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে। কারণ এ…
জাতির উদ্দেশ্যে ভাষণে মহিলা সংরক্ষণ বিলে বাধাদান ভ্রূণহত্যার শামিল বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…
মাঝে কেটে গেছে ৭০টা বছর। চিতাবাঘ ছিলনা। অবশেষে ৭০ বছরের খরা কাটিয়ে দেশের দক্ষিণ প্রান্তে…
সে যখন সবে ডিম ফুটে মুরগি ছানা হয়ে বেরিয়ে আসে সেই সময় থেকে তাকে যত্ন…
গাড়িতে যেতে যেতে টয়লেটের প্রয়োজন পড়তেই পারে। টয়লেটের জন্য শৌচাগার রয়েছে এমন জায়গার অপেক্ষা করতে…