National

সামান্য মোবাইল ফোন নিয়ে ঝগড়ার এ কেমন পরিণতি

সামান্য মোবাইল ফোন নিয়ে ভাই-বোনে ঝগড়া। তা পৌঁছল এক মর্মান্তিক পরিণতিতে!

জয়পুর : ভাই অষ্টম শ্রেণির ছাত্র। ১৬ বছরের দিদি কিছুদিন হল পড়াশোনা ছেড়ে দিয়েছে। থাকে মায়ের সঙ্গে। বাবা মারা গেছেন। দাদা বিদেশে চাকরি করেন। বৌদি থাকেন তাঁদের সঙ্গেই। এই নিয়েই সংসার। সেখানে একটি মোবাইল ফোন নিয়ে ভাই-বোনে ঝগড়া বাঁধে। মোবাইল ফোনে কে গেম খেলবে তাই নিয়ে ঝগড়া। এমনটা তো কতই হয়। নেহাতই প্রতিটি পরিবারে এমনটা আকছার হয়। ঝগড়া হয়, থেমেও যায়। এক্ষেত্রে কিন্তু তেমনটা হল না।

কে গেম খেলবে তা নিয়ে ঝগড়া চলছিল ভাইবোনের মধ্যে। ঝগড়া চরমে উঠলে মা এসে ২ জনকেই বকাবকি করেন। ঝগড়া থামে। মা সাফ জানিয়ে দেন মোবাইল কেউ পাবেনা। কারণ তিনি আর ওই মোবাইলে চার্জই দেবেন না। মা হিসাবে তাঁর সন্তানদের ঝগড়া থামাতে এমনটাই স্বাভাবিক ছিল। সেটাই তিনি করেন। কিন্তু তখনও তিনি জানতেন না তাঁর এই ঘরোয়া বকুনির ফল কী হতে পারে।

পুলিশ জানাচ্ছে, মায়ের কাছে বকুনি খাওয়ার পর ভাই পড়তে বসে যায়। আর দিদি নিজের ঘরে ফিরে যায়। তারপর দীর্ঘ সময় না বার হওয়ায় মা, বৌদিরা ঘরে ঢুকে দেখেন ১৬ বছরের ওই কিশোরী সিলিং থেকে ঝুলছে। মায়ের কাছে বকুনি খেয়ে যে এক কিশোরী এমন পদক্ষেপ করতে পারে তা দেখে হতবাক অনেকেই। পুলিশ দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝুনঝুনু শহরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026

কন্যা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২২ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 21, 2026