National

টাকা দিলে মিলবে করোনা নেগেটিভ রিপোর্ট, সিল হাসপাতাল

টাকা দিলে যে কারও জন্য করোনা নেগেটিভ রিপোর্টের বন্দোবস্ত। ভিডিও সামনে আসতেই বন্ধ হল হাসপাতাল।

মেরঠ : টাকা দিতে হবে। আড়াই হাজার টাকা। তাহলেই মিলবে ভুয়ো করোনা নেগেটিভ রিপোর্ট। একটি বেসরকারি হাসপাতালের এক ম্যানেজারের এমনই আশ্বাস এবার উঠে এল ভিডিওতে। ভিডিওতে যে কথোপকথন ধরা পড়েছে তাতে দেখা গেছে এক ব্যক্তি ভুয়ো করোনা রিপোর্টের জন্য ওই ম্যানেজারকে ২ হাজার টাকা দিচ্ছেন। কথাও দিচ্ছেন যে রিপোর্ট হাতে পাওয়া মাত্র বাকি ৫০০ টাকা তিনি মিটিয়ে দেবেন। এই ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও দেখার পর গত রবিবার বেসরকারি হাসপাতালটির লাইসেন্স সাসপেন্ড করে দেয় প্রশাসন। সিল করে দেওয়া হয় হাসপাতাল। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতেও এখন কোভিড নেগেটিভ রিপোর্ট লাগছে। সেই রিপোর্ট ২৫০০ টাকার বিনিময়ে হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে এক হাসপাতালের ম্যানেজার। এমন ঘটনায় হৈচৈ পড়ে গেছে উত্তরপ্রদেশের মেরঠে।

মেরঠের ওই বেসরকারি হাসপাতাল সিল করে দেওয়ার পদক্ষেপ করেন ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজে। মেরঠের চিফ মেডিক্যাল অফিসার রাজ কুমার জানিয়েছেন, ভিডিওতে এক ব্যক্তিকে ওই ম্যানেজার প্রতিশ্রুতি দিচ্ছেন অপারেশন করানোর জন্য একটি করোনা নেগেটিভ রিপোর্টের তিনি ব্যবস্থা করে দিতে পারবেন। তিনি জানান ওই ম্যানেজারকে চিহ্নিত করে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026