National

গ্রেফতার মৃত সন্ত্রাসবাদীর মা

মৃত এক সন্ত্রাসবাদীর মাকে গ্রেফতার করল পুলিশ। ওই মহিলার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

শ্রীনগর : পুলিশের গুলিতে প্রাণ গেছে সন্ত্রাসবাদী ছেলের। তৌসিফ নামে সেই মৃত সন্ত্রাসবাদীর মা নাসিমা বানুকে গ্রেফতার করল পুলিশ। কাশ্মীরের অনন্তনাগের মহিলা পুলিশ স্টেশনে রাখা হয়েছে তাকে। পুলিশ জানিয়েছে গত ২০ জুনই তাকে গ্রেফতার করা হয়। ওই মহিলার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। ইউএপিএ আইনে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

নাসিমা বানুর বিরুদ্ধে অস্ত্র পাচার, অস্ত্রের বন্দোবস্ত করে দেওয়া, সন্ত্রাসবাদীদের সাহায্য দেওয়া, তাদের থাকার বন্দোবস্ত করা, এমনকি সন্ত্রাসবাদী নিয়োগের অভিযোগ রয়েছে। নাসিমা বানুর একটি ছবি পুলিশের হাতে আসে যেখানে তার ছেলে তৌসিফ যখন জীবিত ছিল তখন তার সঙ্গে দেখা যাচ্ছে নাসিমা বানুকে। মহিলার হাতে রয়েছে স্বয়ংক্রিয় অস্ত্র।

পুলিশ জানিয়েছে ওই মহিলা এত অপরাধের সঙ্গে যুক্ত যে সে মহিলা বলে বা কোনও সন্তানহারা মা বলে ছাড় পাওয়ার কোনও জায়গা তার নেই। পুলিশ এটাও পরিস্কার করে দিয়েছে যে কোনও সন্ত্রাসবাদীর পরিবারকেও টার্গেট করার কোনও অভিপ্রায় তাদের নেই। ২০ জুন সন্ত্রাসবাদী আব্বাস শেখের বোনকেও গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধেও সন্ত্রাসবাদে মদতের অভিযোগ রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026