National

এ রাজ্যের ওপর আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আম্ফান

রাজ্যের ওপর আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আম্ফান। ইঙ্গিত তেমনই।

নয়াদিল্লি : বঙ্গোপসাগরের ওপর প্রথমে নিম্নচাপ। তারপর গভীর নিম্নচাপ। তারপর তা ঘূর্ণিঝড়ের চেহারা নেয়। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিচ্ছে। আগামী ১৮ মে অর্থাৎ সোমবার তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে।

ঘূর্ণিঝড়টির স্থলভাগের দিকে ২০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এগোতে শুরু করে আগামী ২০ মে স্থলভাগে আছড়ে পড়ার কথা। এখনও পর্যন্ত আবহবিদেরা আম্ফানের যে গতিপথ আন্দাজ করতে পারছেন তাতে তা পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে প্রবল গতিতে প্রবেশ করে বড় ধরণের ক্ষয়ক্ষতিরও কারণ হতে পারে আম্ফান।

রবিবার পর্যন্ত তা উত্তর ও উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে। তারপর মুখ ঘুরিয়ে ১৮ মে থেকে তা উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এমনই জানাচ্ছে হাওয়া অফিস। এতে ২০ মে আম্ফান স্থলভাগে আছড়ে পড়ার কথা। আর তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই আছড়ে পড়তে পারে বলে এখনও তার গতিপ্রকৃতি দেখে মনে করছেন আবহবিদেরা। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন থাকবে ঝড়ের গতি, তেমনই হবে প্রবল বৃষ্টি।

ওড়িশাও ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার তোরজোড় শুরু করেছে। ওড়িশায় এই ঝড়ের ফলে ৭ লক্ষ মানুষ প্রভাবিত হতে পারেন বলে মনে করা হচ্ছে। ওড়িশা সরকার তাদের উপকূলীয় জেলাগুলির স্থানীয় প্রশাসনকে সতর্ক করে রেখেছে।

এদিকে পশ্চিমবঙ্গেও সরকার বিষয়টি নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ শুরু করেছে। আম্ফানের ফলে আগামী সপ্তাহের মধ্যভাগে একদম বদলে যেতে চলেছে রাজ্যের আবহাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026