National

অনেক কথা বলে গেল একটা ছবি

একটি ছবি। সেটাই এখন তোলপাড় ফেলে দিয়েছে ইন্টারনেটে। ছবিটিতে ৪টি ব্যাঘ্র শাবক গায়েগায়ে হয়ে জল পান করছে। আর তাদের সেই জলপান পাহারা দিচ্ছে একটি পূর্ণ বয়স্ক বাঘিনী। তাদের মা। সন্তানদের জলপানের সময় যাতে তাদের কোনও বাধা বা বিপত্তির সম্মুখীন হতে না হয় সেজন্য সদা সতর্ক বাঘিনী। তাই সন্তানেরা যখন শৃঙ্খলা মেনে লাইন দিয়ে জলপানে ব্যস্ত তখন মা ব্যস্ত চারিদিকে কঠোর নজরদারিতে। তীক্ষ্ণ তার নজর। সতর্ক তার শরীরী ভাষা।

এমনই একটি ছবি পোস্ট করেছেন আইএফএস আধিকারিক পরভীন কাসওয়ান। জানিয়েছেন মাতৃত্বের কথা। লিখেছেন এমন ছবি তাঁদের বন্যপ্রাণ সংরক্ষণের উৎসাহ বাড়িয়ে দেয়। ছবিটি অবশ্য তাঁর তোলা নয়। ছবিটি তুলেছেন জনৈক বিনোদ গোয়েল। এই ছবি ইন্টারনেটে এখন হুহু করে ছড়াচ্ছে। যেখানে ৪ শাবকের জলপানও দেখার মত। একে অপরের সঙ্গে গায়ে গায়ে এমনভাবে রয়েছে এবং একই ভঙ্গিতে রয়েছে যে মনে হচ্ছে এ যেন আয়নায় প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।

ছবিটি তোলা হয়েছে কয়েক বছর আগে। ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি তোলা হয় ছবিটি। ছবিটি তোলা হয় মহারাষ্ট্রের টাডোবা আন্ধারি অভয়ারণ্যে। ইন্টারনেটে নানা জন নানা বক্তব্য পেশ করেছেন ছবিটি নিয়ে। সবই ভাল কথা। কেউ লিখেছেন মানুষ এভাবে জল খেতে গেলে ঝগড়া করত। কিন্তু বাঘেরা করেনা। কেউ লিখেছেন, বাঘিনীর আবার এমন প্রহরার কী দরকার। তারা তো নিজেরাই জঙ্গলের রাজা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026