National

মুসলিমের বিয়ের কার্ডে হিন্দু দেবদেবীর ছবি

হিন্দু-মুসলিম সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা অভিনব উপায়ে ছড়িয়ে দিলেন মহম্মদ সরাফত নামে এক ব্যক্তি। তাঁর মেয়ের বিয়েতে তিনি যে কার্ড ছাপিয়েছেন তা আপাতত তাঁর শহরের প্রতিটি মানুষের মুখে মুখে ঘুরছে। মহম্মদ সরাফতের মেয়ে আসমা খাতুনের বিয়ে আগামী ৪ মার্চ। সামনেই বিয়ে। তাই কার্ড বিলি শুরু হয়ে গেছে। আর কার্ড বিলি শুরু হতেই নজরে এসেছে কার্ডের অভিনবত্ব।

এক মুসলিম পরিবারের মেয়ের বিয়ে। সেই বিয়ের নিমন্ত্রণের কার্ডে রয়েছে গণেশের ছবি। রয়েছে রাধা-কৃষ্ণের ছবি। সেইসঙ্গেই অবশ্য রয়েছে মুসলিম রীতি মেনে চাঁদ মুবারক-এর ছবিও। বিয়ের কার্ডের মধ্যে দিয়ে হিন্দু-মুসলিম সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়ার এই চেষ্টা সর্বত্রই তারিফ পেয়েছে। তাতেই খুশি মেয়ের বাবা। তাঁর এই ভাবনা যে মানুষের ভাল লেগেছে তাতে তিনি যথেষ্ট আনন্দিত।

মহম্মদ সরাফতের মতে তিনি এই কার্ড নিয়ে যাঁকেই নিমন্ত্রণ করেছেন তিনিই তারিফ করেছেন। উত্তরপ্রদেশের মেরঠের হস্তিনাপুর এলাকায় আপাতত এই বিয়ের কার্ড চর্চার কেন্দ্রে উঠে এসেছে। এই কার্ডটি হিন্দিতে। এছাড়া তাঁর যেসব পরিবার পরিজন হিন্দি পড়তে পারেননা, তাঁদের জন্য উর্দুতেও তিনি কার্ড ছাপিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এই কার্ডের কাহিনি সংবাদপত্রের শিরোনামে জায়গা করে নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026