আগুন, প্রতীকী ছবি
সিলিন্ডার ফেটে আগুন ছড়াল একটি বস্তিতে। যদিও আগুন খুব বেশি ছড়াতে পারেনি। তার আগেই আগুন আয়ত্তে এনে ফেলেন দমকলকর্মীরা। স্থানীয় মানুষজনও আগুনের ছড়িয়ে পড়া রুখতে আগুন লাগতেই তা নেভাতে উঠেপড়ে লাগেন। আগুনে একটি কুঁড়েঘর পুড়ে ছাই হয়ে গেছে। একটি মোবাইল টয়লেটও পুড়েছে। আশপাশে টালির চালের ঘর থাকলেও তা আগুনের গ্রাস থেকে বেঁচে গেছে।
শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিল্লির জৌনাপুর এলাকার একটি বস্তিতে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় ৩ ব্যক্তি কিছুটা আহত হয়েছেন। এর বাইরে হতাহতের খবর নেই। দমকলের ৫টি ইঞ্জিন খুব দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অল্প সময়ের মধ্যেই আগুন নিভে যায়। ফলে বড় ধরণের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
গ্যাস সিলিন্ডার ফেটেই যে আগুন লাগে সে বিষয়ে নিশ্চিত দমকলকর্মীরা। বস্তি এলাকা হওয়ায় এই আগুন থেকে বড় ধরণের ক্ষয়ক্ষতি হতে পারত। যা থেকে কার্যত রক্ষা পেয়েছে এই বস্তি। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…