জয়ললিতার পরম বন্ধু তথা ছায়াসঙ্গী হিসাবে পরিচিত শশীকলাকে দলের রাশ নিজের হাতে নেওয়ার আর্জি জানালেন এডিএমকে-র প্রবীণ নেতারা। শনিবার ট্যুইট করে দলের তরফেই একথা জানানো হয়েছে। জয়ললিতার মৃত্যুর পর দলের রাশ শশীকলার হাতেই যাওয়া উচিত বলে সওয়াল করে আসছিল এডিএমকে-র একাংশ। শশীকলা নিজেও এই দায়িত্ব নিজের হাতে নেওয়ার ইচ্ছা চেপে রাখেননি। দলের একজন অন্যতম সদস্য হিসাবে শশীকলার হাতে এই গুরুভার তুলে না দেওয়ার কিছু নেই বলেও খোলাখুলি জানিয়েছিলেন দলের একাংশ। যদিও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ নিয়ে দলের মধ্যেই মতানৈক্য রয়েছে। ফলে এডিএমকে-র পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়ে যথেষ্ট চাপানউতোর চলছিল। তবে যত দিন যাচ্ছে ততই শশীকলার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে এডিএমকের তরফে এদিন দাবি করা হয়েছে জয়ললিতার মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে এখনও পর্যন্ত ২৮০ জন মারা গেছেন। যারমধ্যে গত ৫ ডিসেম্বরই ২০৩ জনের শোকাহত হয়ে মৃত্যু হয়।
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…