National

আন্দামানের অবস্থা আরও শোচনীয়, আতঙ্কে পর্যটকরা

বৃহস্পতিবার সন্ধে থেকে আরও খারাপ হল আন্দামানের আবহাওয়া। ফলে নীল দ্বীপ ও হ্যাভলক দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার সন্ধের পর ঝড়ের দাপট বাড়ে। অবিরাম বৃষ্টির মাত্রাও তাল মিলিয়ে বাড়তে থাকে। অধিকাংশ হোটেলেরই একতলা জলের তলায় চলে গেছে। পর্যটকদের খাবার ও পানীয় জলের সমস্যা এখনও তৈরি না হলেও এভাবে চলতে থাকলে কতদিন মজুত ভাণ্ডার দিয়ে চলবে তা নিয়ে আশঙ্কায় পর্যটকরা। এদিকে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে হোটেলে গিয়ে জানিয়ে দিয়ে আসা হয়েছে দুর্যোগের ভয়াবহতার কথা মাথায় রেখে কেউ যেন হোটেলের ঘর থেকেই না বার হন। ফলে আতঙ্ক নিয়ে কার্যত গৃহবন্দি পর্যটকরা। কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে তা নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে তাঁদের মধ্যে। আবহাওয়ার যা পরিস্থিতি তাতে সেনাবাহিনীও জাহাজ পাঠাতে পারছে না। শুক্রবার সকালে দুর্যোগের মধ্যেই নীল দ্বীপে আটকে পড়া পর্যটকরা হেলিকপ্টারের আওয়াজ শুনে উদ্ধার আসায় উৎফুল্ল হয়ে ওঠেন। কিন্তু সেই আওয়াজ আকাশেই কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যায়। অবস্থা আরও কঠিন করে তুলেছে লাগাতার লোডশেডিং আর দুর্যোগের প্রাবল্য। এদিকে আন্দামান সাগরের ওপর অবস্থানরত ঘূর্ণিঝড় ভরদা ক্রমশ অন্ধ্র উপকূলের দিকে সরবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এক জায়গায় টানা ৩ দিন দাঁড়িয়ে থেকে শক্তি বাড়ানোর পর এবার ঘণ্টায় ৪ কিলোমিটার করে অন্ধ্রের দিকে এগোনো শুরু করেছে ভরদা। আগামী সোমবার নাগাদ সেটি নেল্লোরের কাছে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার কথা। ভরদা আন্দামানের ওপর থেকে সরে গেলে সমুদ্র শান্ত হবে। তখনই পর্যটকদের উদ্ধার করা সম্ভব হবে। তার আগে এভাবেই আটকে থাকতে হবে তাঁদের, মত আবহাওয়া বিশেষজ্ঞদের।

 

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026