National

এবার সাংবাদিক হত্যায় দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম

আপাতত গারদের পিছনে সাজা ভোগ করা গুরমিত রাম রহিম নতুন করে আর এক সাজার মুখে। সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি খুনে তাকে শুক্রবার দোষী সাব্যস্ত করল সিবিআইয়ের বিশেষ আদালত। গুরমিত সহ ৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত আগামী ১৭ জানুয়ারি দোষী সাব্যস্তদের সাজা ঘোষণা করবে।

ধর্ষণের অভিযোগে সাজা হয়েছে তার। আদালতের নির্দেশে ২০ বছরের কারাবাসের সাজা ভোগ করছে ডেরা সচ্চা সৌদা-র প্রধান গুরমিত রাম রহিম। স্বঘোষিত এই ধর্মগুরুর আরও নানা কীর্তি সামনে আসে তাকে গ্রেফতার করার পর। তার ডেরায় ধর্ষণ থেকে শুরু করে পুরুষদের নপুংসক বানানোর কাজ, সবই চলত বলে জানতে পারেন তদন্তকারীরা। এবার গুরমিত রাম রহিমের জন্য আরও এক সাজা কার্যত নিশ্চিত হল। ২০ বছরের কারাদণ্ডের পর এবার নতুন কী সাজা তার কপালে নাচছে তা আগামী ১৭ জানুয়ারিই পরিস্কার হবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026