National

দেখা যাচ্ছে না রাস্তা, খাদে উল্টে গেল গাড়ি, মৃত ৩

ঘন কুয়াশায় ঢাকা রাস্তা। তায় আবার তুষারপাত হচ্ছে মাঝেমধ্যেই। ফলে উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকাগুলোতে দৃশ্যমানতা তলানিতে এসে ঠেকেছে। তার মধ্যেই যান চলাচল করছে কোনওক্রমে। জীবন থেমে যেতে পারেনা। কাজও হচ্ছে এর মধ্যেই। যেমন হচ্ছিল পাহাড়ি এলাকায় ইলেকট্রিক তার ফেলার কাজ। সেই কাজেই যুক্ত ছিলেন হরিদ্বারের ৩ যুবক। গত বৃহস্পতিবার রাতে ৩ জন একটি বোলেরো গাড়িতে তেহরির কান্দাখাল রোড ধরে যাচ্ছিলেন। পাহাড়ি রাস্তায় বানালি গ্রামের কাছে তাঁদের গাড়িটি আচমকাই রাস্তা ধার ঘেঁষা গভীর খাদে উল্টে যায়। অত গভীর খাদে পড়ার পর বাঁচা মুশকিল। হয়ও তাই। ঘটনাস্থলেই ৩ যুবকের মৃত্যু হয়।

পুলিশ পরে গাড়িটি এবং ওই ৩ যুবকের দেহ খাদ থেকে উদ্ধার করে। যুবকদের পরিবারে খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান দৃশ্যমানতার অভাবে ভালভাবে রাস্তা দেখতে না পেয়েই এই দুর্ঘটনার শিকার হয় গাড়িটি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026