National

বাজ পড়লে চমকে ওঠে বর, মাঝপথে বিয়ে ভাঙল কনে!

বিয়ের আসর জমে উঠেছে। চলছে বিয়ের আনুষ্ঠানিক কাজ। বেশ কিছু নিয়ম পালন সমাপ্ত। মানে বলা যায় প্রায় বিয়ের অর্ধেকই সমাপ্ত। ঠিক এমন সময়ে বিহারের সারান জেলার চিরসেনপুর গ্রামের যেখানে বিয়ে বাড়ি তার কাছেই একটি বাজ পড়ে। বর্ষার সময়। বৃষ্টি হচ্ছে। বাজ পড়ছে। এরমধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু সেই বজ্রপাতের আওয়াজে চমকে ওঠেন বর। বিষয়টা বিয়েতে পাশাপাশি বসা কনের নজর এড়ায়নি।

এই দেখে আচমকা বিয়ের আসরেই উঠে দাঁড়িয়ে পড়েন কনে। সাফ জানিয়ে দেন যে বর বজ্রপাতের আওয়াজে এমন কাণ্ড করেন তাঁকে তিনি কিছুতেই বিয়ে করবেননা। এই কথা শুনে রেগে যান বরের বাড়ির লোকজন। তাঁরা বলেন বিয়ে অর্ধেক হয়ে গেছে। এখন বিয়ে করব না বললেই হল! এতে আবার কনে পক্ষের লোকজন ক্ষেপে ওঠেন। তাঁরা সাফ জানান, যখন মেয়ে বিয়ে করবে না বলেছে, তখন আর বিয়ে হবে না। এতে দু’পক্ষে প্রবল অশান্তি, হাতাহাতি শুরু হয়। বিয়ের আসর রণক্ষেত্রের চেহারা নেয়। অবশেষে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে।

News Desk

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মিথুন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

কর্কট রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026