National

শহরের জনবহুল এলাকায় ভেঙে পড়ল চার্টার্ড বিমান, মৃত ৫

মুম্বইয়ের ঘাটকোপারের সর্বোদয় নগর। জনবহুল এলাকা। বহু মানুষের বাস। আশপাশে বাড়ির জঙ্গল। তার মাঝেই একটি জায়গা একটু ফাঁকা ছিল। সেখানে একটি নির্মাণের কাজ চলছিল। বৃহস্পতিবার দুপুরে আচমকাই সেই নির্মাণের ওপর আছড়ে পড়ে একটি চার্টার্ড বিমান। পড়ার সঙ্গে সঙ্গে বিমানে আগুন লেগে যায়। দ্রুত দমকলে খবর দেওয়া হয়। দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে আশপাশের বহু মানুষ সেখানে ভিড় জমান। উদ্ধার কাজ শুরু হওয়ার পর সেখান থেকে ৫টি দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, বিমানে মোট ৪ জন ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে। অন্যদিকে যেখানে বিমানটি ভেঙে পড়ে সেখানে এক ব্যক্তি ছিলেন। যাঁর গায়ে বিমানের তেল গিয়ে পড়ে। তারপর গায়ে আগুন লেগে ঝলসে যান তিনি।

যেটুকু খবর পাওয়া গেছে, ছোটো বিমানটি আগে উত্তরপ্রদেশ সরকারের ছিল। উত্তরপ্রদেশ সরকার সেটি বেচে দিয়েছিল একটি বেসরকারি সংস্থাকে। বিমানটিতে কিছু সমস্যা ছিল। তার মেরামতির পর এদিন জুহু থেকে বিমানটি পরীক্ষামূলক উড়ানে আকাশে ওড়ে। বিমানে ছিলেন ইঞ্জিনিয়াররা। কিন্তু কিছুটা ওড়ার পরই হয়ত বিমানটিতে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। ফলে জরুরি অবতরণে বাধ্য হন পাইলট। কিন্তু ঘাটকোপারের ঘিঞ্জি এলাকায় ফাঁকা জায়গা না মেলায় হয়তো তিনি এই সামান্য ফাঁকা অংশটিকে বেছে নেন। তবে সকলেই একমত যে পাইলট যতটা সম্ভব প্রাণহানি কমানোর চেষ্টা করেছেন। কোনও বাড়ির ওপর সেটি ভেঙে পড়লে আরও অনেক বেশি প্রাণহানির ঘটনা ঘটতে পারত। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সবই প্রাথমিক অনুমান মাত্র। তদন্তের পরই সঠিক কী হয়েছিল তা পরিস্কার হবে।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026