Kolkata

ফুটেজ, নথি হাতে, নারদ তদন্ত শুরু করল সিবিআই

নারদ কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে এই মামলা সংক্রান্ত নথি ও ফুটেজ সংগ্রহ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেইমত এদিন সকালে স্ট্র্যান্ড রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকারে থাকা যাবতীয় নথি ও ফুটেজ সংগ্রহে হাজির হয় সিবিআইয়ের ৮ সদস্যের একটি দল। নেতৃত্বে ছিলেন সিবিআই আধিকারিক নগেন্দ্র প্রসাদ। আদালতের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সব নথি নিজেদের হাতে নেন তাঁরা। ৪২৮ মিনিটের নারদ ফুটেজ সম্পূর্ণ খতিয়ে দেখবেন তাঁরা। ফুটেজে থাকা কথোপকথন তর্জমা করার জন্যও বিশেষ দল গঠিত হয়েছে। খতিয়ে দেখা হবে যাবতীয় নথি। সোমবারের মধ্যে আদালতে সিবিআইকে তাদের প্রাথমিক তদন্ত রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে দিল্লি থেকে ৩ সিবিআই আধিকারিকও আসছেন।

 

News Desk

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মিথুন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026