World

৬০ বছরে এমন গরম দেখেনি এই ৪ শহর

গত ৬০ বছর ধরে গরমকাল এসেছে। গরমও প্রবলভাবে পড়েছে। মানুষের প্রাণান্তকর অবস্থাও হয়েছে। কিন্তু ৬০ বছরে এমন গরম আগে দেখেনি এই ৪ শহর।

গরমকালে তো গরম পড়েই। এপ্রিল ও মে মাসে গরম চরমেও পৌঁছয়। তারপর নামে স্বস্তির বর্ষা। এভাবেই বছরের পর বছর কেটে আসছে। যা দেখে অভ্যস্ত সাধারণ মানুষ। কিন্তু এ বছরটা কোথাও একটু আলাদা।

এমনিতেই বিশ্বজুড়ে এ বছর অতি প্রবল গরমের পূর্বাভাস রয়েছে। এবার বিশ্ব জুড়ে তাপপ্রবাহের কথাও আগেই জানানো হয়েছিল। এল নিনো-র প্রভাবেই এমনটা হবে বলে জানানো হয়েছে। তবে সেই পরিস্থিতি যে এমন রেকর্ড ভাঙা গরমে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলবে তা জানা ছিল।

ভারতে যখন তাপপ্রবাহ চলে এখন কিছুটা কমেছে। তবে যে কোনও সময় ফের তার তাণ্ডব শুরু হবে। সেই সময় ভারতের কাছের মায়ানমারের ৪টি শহর প্রায় ৬০ বছরে এমন গরম দেখেনি যা এবার তাদের সহ্য করতে হচ্ছে।

মায়ানমারের থিনজায়াত শহরে ৫৮ বছরে সর্বোচ্চ পারদ রেকর্ড হয়েছে। সেখানে পারদ চড়েছে ৪৩ ডিগ্রিতে। সে কিন নামে শহরে ৫৯ বছর পর পারদ চড়ল ৪২.৭ ডিগ্রিতে।

৫৮ বছর পর ৪১.৭ ডিগ্রিতে পারদ চড়তে দেখল বেলিন শহর। থ্যাটন হল মায়ানমারের আরও একটি শহর যেখানে ৫৬ বছর পর পারদ ৪১ ডিগ্রি ছুঁয়ে রেকর্ড গড়ল।

আবহবিদরা জানাচ্ছেন, সেখানে আরও চড়া উত্তাপ চলতি বছরে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। কারণ এপ্রিল প্রায় শেষে পৌঁছলেও এখন মে মাসের পুরোটাই পড়ে আছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026