National

ভেসে যাচ্ছে বাণিজ্যনগরী, হাই অ্যালার্ট জারি

বাণিজ্যনগরী মুম্বই সহ কোঙ্কণ উপকূল গত শুক্রবার থেকে ভেসে যাচ্ছে প্রবল বৃষ্টিতে। আবহাওয়া দফতর নতুন করে হাই অ্যালার্ট জারি করেছে।

মুম্বই : বর্ষা এসে গেলেও বৃষ্টির দেখা ছিলনা মুম্বইতে। বরং ভ্যাপসা গরমে মুম্বইবাসীর প্রাণান্তকর পরিস্থিতি তৈরি হয়েছিল। গোটা শহরটা অপেক্ষায় ছিল কবে বৃষ্টি নামবে। অবশেষে শুক্রবার বৃষ্টি নামে। খুশি হন মুম্বইয়ের বাসিন্দারা। কিন্তু রবিবার সেই বৃষ্টিই এবার তাঁদের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রবল বৃষ্টি শুক্রবার থেকে শুরুর পর শনিবার তা তীব্র আকার নেয়। যা রবিবারও দিনভর বজায় ছিল। যার ফলে শহরের বহু এলাকা জলের তলায় চলে গেছে। শুক্রবারের পর শনি বা রবিবার উইকএন্ডে বাড়িতে কাটলেও সোমবার থেকে কাজে বার হতে হবে অনেককেই। যার ফলে চিন্তার ভাঁজ রবিবার বিকেল থেকেই পুরু হয়েছে। এদিকে বৃষ্টি থামার নাম নিচ্ছে না।

আবহাওয়া দফতর জানিয়েছে মুম্বই সহ কোঙ্কণ উপকূল জুড়েই এই বৃষ্টি চলবে। আগামী ২ থেকে ৫ দিন বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। মুম্বইও বাদ যাবেনা। মুম্বইতে আগামী ৩ দিন অতি ভারী বৃষ্টি হবে বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। ফলে মুম্বই জুড়ে ইতিমধ্যেই জলমগ্ন এলাকার জলস্তর আরও বাড়বে বলেই মনে করছেন সকলে। এমনিতেই করোনা নিয়ে মুম্বই জুড়ে একটা চাপা আতঙ্ক রয়েছে। তার মধ্যে আবার এই প্রবল বৃষ্টি নতুন চিন্তার পরিস্থিতি সৃষ্টি করেছে।

মুম্বইয়ের বিখ্যাত পাওয়াই লেক উপচে জল পাওয়াই শহরে ঢুকে পড়েছে। অন্যদিকে লোনাভলার বিখ্যাত ভুষি বাঁধও উপচে গিয়েছে। এদিকে আরব সাগরে মৎস্যজীবীদের যেতে মানা করেছে হাওয়া অফিস। সাগর ফুঁসছে। ঢেউ ক্রমশ উচ্চতা বাড়াচ্ছে। এদিকে মুম্বইতে রবিবারই অনেক জায়গা বানভাসি চেহারা নিয়েছে। আগামী ৩ দিন আরও ভারী বৃষ্টি কি পরিস্থিতি তৈরি করে তা ভেবে শহরবাসী চিন্তিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026