World

দোকান ভেঙে গাড়ি চালিয়ে পোশাক খুলে ছুটল চালক

পোশাক না পরেই রাস্তা দিয়ে ছুটছে এক ব্যক্তি। এক বড় দুর্ঘটনা ঘটিয়ে এই কাণ্ড করে সে। তাকে ধাওয়া করে পোশাকহীন অবস্থায় গ্রেফতার করে পুলিশ।

ওয়াশিংটন : সারা গায়ে এক টুকরো সুতো নেই। ওই অবস্থায় ছুটে চলেছেন এক ব্যক্তি। রাস্তা দিয়ে এমনভাবে ছুটে যেতে দেখে সকলেরই নজর কাড়ে বিষয়টি। খবর যায় পুলিশের কাছেও। কাছেই তখন একটি দুর্ঘটনা ঘটেছে। তাই সেখানে হাজির হয়েছে পুলিশ।

তাদের কাছে খবরটা আসতেই তারা দ্রুত হাজির হয় ওই এলাকায় যেখানে ওই মধ্যবয়সী ব্যক্তি এমন পোশাকহীন অবস্থায় ছুটে যাচ্ছিল রাস্তা দিয়ে। পুলিশ সেখানে পৌঁছে তাকে পাকড়াও করে।

পুলিশ জানাচ্ছে ওই ব্যক্তি তার কিছুক্ষণ আগে একটি গাড়ি চালাচ্ছিল। আচমকাই সে গাড়ির মুখ রাস্তার ধারের একটি দোকানের দিকে ঘোরায়। তারপর প্রবল গতিতে সেই দোকানের দরজায় গাড়ি নিয়ে ধাক্কা মারে।

চলন্ত গাড়ি দোকানের কাচের দরজা ভেঙে দোকানের মধ্যে ঢুকে পড়ে। তারপর দোকানের মধ্যে গাড়িটা খানিক এগিয়ে তারপর তা ঘুরিয়ে নেয় ওই ব্যক্তি। দোকানের একটা অংশ ততক্ষণে তছনছ হয়ে গেছে।

গাড়ির মুখ ফের রাস্তার দিকে করে দোকানের ভাঙা দরজা দিয়ে বেরিয়ে আসে গাড়িটি। রাস্তার ওপর দিয়ে তখন যাচ্ছিল একটি ট্রেলার। তাতেই ধাক্কা মারে গাড়িটি। তারপর থেমে যায়।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ফেলেই চালক বেরিয়ে ছুটতে থাকে। তার গায়ে এতটুকু পোশাক ছিলনা বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে চালক।

তার দেহে কোনও আঘাত নেই। তবে তার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তার মানসিক পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে আমেরিকার মনটানা-র কলম্বিয়া ফলস এলাকায়। ওই গ্রসারির দোকানের মধ্যে এভাবে গাড়ি ঢুকে পড়ে তাণ্ডব চালানোয় দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু কোনও দোকান কর্মী বা গ্রাহকের ক্ষতি হয়নি। বরং এক গ্রাহকই দোকানের মধ্যে গাড়ির তাণ্ডবের কথা সাংবাদিকদের জানান।

পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ বোঝার চেষ্টা করছে ওই ব্যক্তি কেন এমন কাণ্ড ঘটাল? পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ।

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026