SciTech

একটি পাখির ওজন ৮০০ কেজির ওপর, জীবাশ্মে মিলল অকল্পনীয় খোঁজ

একটি পাখির ওজন ৮০০ কেজি যে হতে পারে তা কার্যত জীবাশ্মটি না দেখলে বিজ্ঞানীরাও বিশ্বাস করতে পারতেন না। এমনই এক অকল্পনীয় খোঁজ পেলেন বিজ্ঞানীরা।

একটা পাখির ওজন ৮০০ কেজি। এমনই তার অতিকায় দেহ। পাখিগুলির ওজন ৮০০ কেজি বলেই নয়, তার চেয়েও বেশি হত বলে গবেষণা করে দেখেছেন গবেষকেরা।

সাড়ে ৮ কোটি বছর আগে পৃথিবীর বুকে ঘুরে বেড়াত ডাইনোসর। কিন্তু সে সময় যে তাদের মধ্যেই এক উটপাখির চেহারার ডাইনোসরও ছিল, তা এবার নিশ্চিত হলেন গবেষকেরা।

উত্তর আমেরিকায় এই উটপাখির মত দেখতে ডাইনোসররা ঘুরে বেড়াত। তাদের ২টি ডানা ছিল। পাখির মতই চেহারা ছিল। কিন্তু ওজন হত ৮০০ কেজির ওপর।

নর্থ ক্যারোলিনা মিউজিয়াম অফ ন্যাচারাল সায়েন্সস-এর গবেষকেরা খনন চালাতে গিয়ে উত্তর আমেরিকায় একটি জীবাশ্ম পান। যা নিয়ে গবেষণা করে তাঁরা এই উটপাখির মত চেহারার অতিকায় ডাইনোসরের খোঁজ পান। যা আদপে একটি পাখি হওয়া সত্ত্বেও তার ওজন ছিল ৮০০ কেজির ওপর।

এগুলির মাথা দেখা গেছে ছোট হত। যেমন উটপাখির হয়। কিন্তু বিশাল বিশাল ২টি ডানা ছিল। এছাড়া ছিল ২টি শক্তিশালী পা। পায়ের পাতার অংশে পাখিদের যেমন নখ থাকে তেমন নখ ছিল। তা যেমন ছিল ধারাল, তেমনই শক্তিশালী।

একবার পাঞ্জায় চেপে ধরলে যে কারও রেহাই ছিলনা তা তার জীবাশ্ম দেখেও পরিস্কার গবেষকদের কাছে। এই খোঁজ কিন্তু ডাইনোসর নিয়ে কাজ করা গবেষকদের কাজে লাগবে। কাজে লাগবে প্রাণিজগৎ নিয়ে কাজ করা বিশেষজ্ঞদেরও।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026