World

বিমানে কিশোরীর সামনে খোলা প্যান্ট, এ কি করছিলেন চিকিৎসক

বিমানের সিটে বসে এক কিশোরীর সামনে যে কাণ্ড করলেন এক চিকিৎসক তাতে রীতিমত অবাক গোটা বিশ্ব। এমনও করা যায় এটা দেখেই হতবাক সকলে।

তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক। এক মহিলা সহকর্মীর সঙ্গে তিনি বিমানে চড়ে বসেন। যেখানে তাঁর সিট ছিল তার পাশেই এক ১৪ বছরের কিশোরী বসেছিল। বিমানটি কিছুটা ওড়ার পর ওই কিশোরী লক্ষ্য করে তার পাশে বসা ওই চিকিৎসক গলা পর্যন্ত একটি কম্বলে মুড়ে রেখেছেন নিজেকে। আর তাঁর পা ২টো ওঠানামা করছে।

ওই কিশোরীর অবাক লাগে বিষয়টি। কিন্তু সামান্য সময়ের জন্যই এটা রহস্য ছিল। কিশোরী দেখে সামান্য সময়ের মধ্যেই ওই কম্বল আর গায়ে থাকেনা ৩৩ বছরের ওই ব্যক্তির। নিচে খসে পড়ে যায়। আর তখনই কিশোরীর নজরে পড়ে ওই চিকিৎসকের নিম্নাঙ্গের পোশাক অনেকটাই খোলা। আর তিনি হস্তমৈথুনে ব্যস্ত।

কিশোরীর সামনেই প্রকাশ্যে হস্তমৈথুন করতে থাকেন ওই চিকিৎসক। এটা দেখার পর ওই কিশোরী আর তার সিটে বসতে পারেনি। অন্য একটি ফাঁকা সিটে উঠে যায়।

বিমানটি অবতরণ করার পর ওই কিশোরী তার ঠাকুরদা ও ঠাকুমাকে পুরো বিষয়টি খুলে বলে। বিমানবন্দরেই পুরো বিষয়টি জানিয়ে এরপর অভিযোগ জানায় ওই কিশোরী।

অভিযোগমত ম্যাসাচুসেটস-এর চিকিৎসক সৌগত মোহান্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়। যদিও এমন কিছুই তিনি করেননি বলে জানান সৌগত।

হনলুলু থেকে বোস্টনগামী ওই বিমানে ঘটনাটি ঘটেছিল একবছর আগে। যা এতদিন বিচারাধীন ছিল। অবশেষে শাস্তি হল ওই চিকিৎসকের।

সৌগত মোহান্তির ৯০ দিনের জেল হেফাজত ও ৫ হাজার ডলার জরিমানা হয়। যদিও গারদের পিছনে যেতে হয়নি তাঁকে। তবে আদালত জানিয়ে দিয়েছে ওই ব্যক্তি কখনও কোনও অপ্রাপ্তবয়স্কের কাছে ঘেঁষতে পারবেননা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026