World

এভাবেও ফিরে আসা যায়, ফেরাল একটি নির্মীয়মাণ বাড়ি, ৫ বছর পর ঘরে ফিরল আর্টেমিস

৫ বছর আগে বাড়ি থেকে একদিন বেরিয়ে গিয়েছিল। তারপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি। ফের তার ফিরে আসা কোনও কাহিনির চেয়ে কম নয়।

সময়টা ২০২১ সালের সেপ্টেম্বর মাস। সে সময় একদিন মনিবের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে। এমন সে প্রায়ই যেত। আবার সময় হলে ফিরেও আসত। নিজের মতই ঘরে বাইরে ঘুরে জীবন কাটাত সে।

যে পরিবার তাকে পোষ্যের মত করে যত্ন করত সেই পরিবারের সকলেই জানতেন আর্টেমিস ফিরে আসবে। কিন্তু একদিন, দুদিন, তিনদিন করে সময় কাটতে থাকে। কিন্তু বেড়াল ঘরে ফেরেনি। অগত্যা খোঁজ শুরু হয় তার।

ওই পরিবারের সকলেই তাকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন। ফলে তাঁরা প্রতিবেশিদের বিষয়টি জানান। প্রতিবেশিরাও খোঁজ পেলে জানানোর আশ্বাস দেন। সে কোথায় যেতে পারে তা আন্দাজ করে অনেক খুঁজেও আর্টেমিসকে না পেয়ে হাল ছাড়ে মেরিল্যান্ডের বাসিন্দা ওই পরিবার।

কিন্তু মন ভারাক্রান্ত ছিল। বেড়ালটাকে ভুলতে পারছিলেননা তাঁরা। ওই পরিবারের তরফে একটি পশু সংরক্ষণ কেন্দ্রেও যোগাযোগ করা হয়। যদি তারা কোনও খোঁজ দিতে পারে।

এরপর প্রায় ৫ বছর হতে চলল আর্টেমিসকে আর দেখতে পায়নি ওই পরিবার। এদিকে সম্প্রতি ওই পশু সংরক্ষণ কেন্দ্রের কাছে হাজির হন এক মহিলা। তিনি জানান তাঁর নির্মীয়মাণ বাড়ির বেসমেন্টের কাছে একটি বেড়াল বসেছিল। তাকে তিনি ওই কেন্দ্রের হাতে তুলে দিতে চান।

বেড়ালটিকে পাওয়ার পর তার চেহারায় মিল পাওয়ায় কেন্দ্রের তরফে ওই বেড়ালটি আর্টেমিস কিনা তা খতিয়ে দেখা হয়। তারা নিশ্চিত হয় ওটা আর্টেমিসই। খবর যায় মেরিল্যান্ডের ওই পরিবারের কাছে।

তারা এসে বেড়ালটিকে দেখেই চিনতে পারে। ওই পরিবারের তরফে এটাও জানানো হয়েছে ৫ বছর পর তারা যে আর্টেমিসকে ফিরে পাবে তা তারা কল্পনাও করতে পারেনি।

স্বভাবতই আপ্লুত গোটা পরিবার। ৫ বছরে আর্টেমিসের চেহারায় তেমন কোনও পরিবর্তন হয়নি বলেও জানিয়েছে তারা। তাদের কোলেই অবশেষে ৫ বছর পর ঘরে ফেরে আর্টেমিস।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026