স্মার্ট অন্তর্বাস, ছবি – সৌজন্যে – মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়
নিঃশব্দ হোক বা সশব্দ, বাতকর্ম মানবদেহের স্বাভাবিক এক প্রক্রিয়া। যদিও তার দুর্গন্ধের জন্য মানুষের জন্য তা অস্বস্তিকর হয়। বিশেষত অন্যের সামনে। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়া থেকে রেহাইয়ের উপায় নেই। এটাই স্বাভাবিক।
তাই এই বাতকর্মের খুঁটিনাটি জানতে এবার একদল গবেষক তৈরি করলেন স্মার্ট অন্তর্বাস। সারাদিন পরে থাকলে পুরো দিনে ওই ব্যক্তি কতবার বাতকর্ম করলেন, কতবার তাঁর অন্ত্র থেকে গ্যাস নির্গত হল, কতটা হাইড্রোজেন গ্যাস নির্গত হল তার হিসাব রাখবে এই অন্তর্বাস।
মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা অন্তর্বাসটির মধ্যে একটি ইলেক্ট্রোকেমিক্যাল সেন্সর লাগিয়ে দিয়েছেন। সেটাই যাবতীয় বাতকর্মের হিসাব রাখছে। তাঁরা প্রাথমিক একটি ধারনায় জানিয়েছেন, এই অন্তর্বাস জানাচ্ছে সারাদিনে একজন মানুষ গড়ে ৩২ বারের মত বাতকর্ম করে থাকেন।
যেখানে গ্যাস নির্গমন কম বেশি হয়। যাঁদের বাতকর্ম বেশি হয় তাঁরা তার প্রায় দ্বিগুণ পর্যন্তও সারাদিনে বাতকর্ম করতে পারেন। আবার যাঁদের খুব কম হয় তাঁদের দিনে ৪-৫ বার হতে পারে।
অন্তর্বাসটির কার্যকারিতা আরও নিপুণভাবে পরীক্ষা করতে গবেষকেরা স্বেচ্ছাসেবক চাইছেন। যাঁরা ওই স্মার্ট অন্তর্বাস পরে থাকবেন। এঁদের মধ্যে ৩টি ভাগ করা হবে।
এমন কিছু মানুষকে বেছে নেওয়া হবে যাঁরা উচ্চ ফাইবার যুক্ত খাবার খেয়েও কম বাতকর্ম করেন। আর একদল মানুষকে বেছে নেওয়া হবে যাঁদের বাতকর্ম খুব বেশি হয়।
আর একদল মানুষকে বেছে নেওয়া হবে যাঁদের এই ২ ভাগের মাঝামাঝি বাতকর্ম হয়ে থাকে। এই স্মার্ট অন্তর্বাস মানুষের অন্ত্রের স্বাস্থ্যেরও খবর দেবে আগামী দিনে বলে মনে করছেন গবেষকেরা।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…