প্রয়াত বিশ্বশ্রী মনোহর আইচ

মারা গেলেন বিশ্বশ্রী মনোহর আইচ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর। রবিবার দুপুর আড়াইয়ে নাগাদ বাগুইআটির বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালির গর্ব এই বডিবিল্ডার। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

মনোহর আইচের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বাগুইআটির বাড়িতে ভিড় জমান অগণিত ভক্ত ও সাধারণ মানুষ। পৌঁছন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রীড়া-প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা।

১৯১২ সালের ১৭ মার্চ বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণ করেন মনোহর আইচ। ছোট থেকেই ছিল শরীরচর্চার শখ। ১৯৫২ সালে বিশ্বশ্রী খেতাব অর্জন করে বাংলার মানুষকে গর্বিত করেন তিনি।

মাত্র ৪ ফুট ১১ ইঞ্চির উচ্চতা নিয়ে তাঁর পেশীবহুল দেহসৌষ্ঠব পরবর্তী প্রজন্মকে শরীরচর্চায় উজ্জীবিত করেছে। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন ছিল তাঁর জীবনদর্শন। শেষজীবন পর্যন্ত সেই নিয়ম তিনি মেনে চলেছেন।

তাঁর শতবর্ষ পূরণে রীতিমত উৎসবে মেতেছিল বাগুইআটি। তাঁর উচ্চতার জন্য পকেট হারকিউলিস নামে খ্যাত বাংলার সেই গর্বের সন্তান এদিন চলে গেলেন এক অন্য জগতে। রেখে গেলেন তাঁর জীবন, অধ্যবসায় ও দর্শনের এক মহান ইতিহাস।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026