মিতার পরিবারের একজনকে সরকারি চাকরি, আশ্বাস মুখ্যমন্ত্রীর

মেয়ের মৃত্যুর পর থেকেই এই খুনের সঠিক তদন্তের জন্য বুকভরা হাহাকার নিয়ে মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়ে আসছিলেন মিতার বাবা সহদেব দাস। সেই আবেদনেই এদিন সাড়া দিলেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, এদিন নবান্ন থেকে মিতা মণ্ডলের বাপের বাড়িতে ফোন যায়। দুপুরে নবান্নে এসে মিতার বাবা সহদেব দাস সহ পরিবারের লোকজন দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাঁদের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী জানান, মিতা মণ্ডলের পরিবারের একজনকে সরকারি চাকরি দেবে রাজ্য সরকার। মিতার বাবা সহদেব দাসের চিকিৎসার যাবতীয় দায়িত্বও সরকারি খরচেই করার আশ্বাস দিয়েছেন তিনি। এমনকি দাস পরিবারের বাজারে যে ৭০ হাজার টাকা ধার রয়েছে তাও মেটানো নিয়ে ভেবে দেখছেন মুখ্যমন্ত্রী। দরিদ্র পরিবারে অনটন থাকা সত্ত্বেও মেধাবী মেয়েকে অনেক কষ্ট করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়ানোর জন্য দাস পরিবারের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মিতার মৃত্যু রহস্যের সঠিক তদন্ত করা হবে বলেও দাস পরিবারকে আশ্বস্ত করেছেন তিনি।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026