দলের শুদ্ধিকরণে আপোষহীন মমতা

সিন্ডিকেট কথাটা রাজ্যের মানুষ তাঁদের কাছ থেকে শিখেছেন। এদিন বিধাননগরের তৃণমূল কাউন্সিলরদের উদ্দেশ্য করে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগরের একজন কাউন্সিলর জেলে। এজন্য তাঁদের লজ্জিত হওয়া উচিত বলে জানান ক্ষুব্ধ মমতা। এদিন নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলরদের কর্মশালায় রীতিমত রণংদেহী মূর্তিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কাউন্সিলরদের সতর্ক করে তিনি বলেন, কেউ যেন দল ভাঙিয়ে করে খাওয়ার কথা না ভাবেন। কারণ তেমন হলে দল তো নয়ই, আইন বা সমাজও তাঁদের ক্ষমা করবে না। নোট নয়, সকলকে ভোট নিয়ে ভাবার পরামর্শ দেন তিনি। অবিলম্বে তোলাবাজি-সিন্ডিকেট বন্ধ করার কথাও জানান তিনি। কাউন্সিলরদের আরও বেশি করে এলাকার মানুষের পাশে থাকা, তাঁদের সমস্যার সমাধান করা, এলাকার উন্নয়ন করার পাঠও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনও জনবিরোধী কাজ যে তিনি বরদাস্ত করবেন না সেই বার্তাও এদিন সুস্পষ্টভাবে ২২০০ জন কাউন্সিলরের কাছে পৌঁছে দিয়েছেন তিনি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026