পথ নিরাপত্তা নিয়ে পথে নামলেন মুখ্যমন্ত্রী

পথ নিরাপত্তার প্রচারে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই পথ নিরাপত্তা সুনিশ্চিত করা, স্কুটার-মোটরবাইক চালানোর সময় মাথায় হেলমেট বাধ্যতামূলক করা, এসব নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। এবার মানুষের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা প্রসারে রাজপথে হাঁটলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করেন তিনি। মুখ্যমন্ত্রী সঙ্গে পা মেলান  রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীও। এদিকে দুপুরে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রা ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কার্যত অচল হয়ে যায় মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল। অনেক রাস্তাই নো এন্ট্রি করে দেয় পুলিশ। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় সাধারণ মানুষকে। রুট ছেড়ে অধিকাংশ বাসই অন্য রাস্তা ধরে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা চালায়। যানজটে আটকে পড়ে মুমূর্ষু রোগীও। শ্যামবাজার, মানিকতলা, বেলেঘাটা, রাজাবাজার, শিয়ালদহ, আমহার্স্ট স্ট্রিট সহ বিভিন্ন রাস্তা কার্যত স্তব্ধ হয়ে যায়। বিকেল পর্যন্ত এই যানজটের কবল থেকে রেহাই পায়নি মধ্য কলকাতা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026