Kolkata

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে? ছাত্রছাত্রী ও অভিভাবকদের সেই চিন্তা দূর করলেন মুখ্যমন্ত্রী। এই ২ গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনক্ষণ জানালেন তিনি।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা হয়েছিল জুন মাসে। কিন্তু সেই নির্ধারিত সূচি স্থগিত করা হয় করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে। তারপর থেকেই ছাত্রছাত্রী ও অভিভাবকরা চিন্তায় ছিলেন তবে কবে হবে পরীক্ষা?

আদৌ পরীক্ষা হবে তো? নাকি অন্য কোনও মূল্যায়নের ভিত্তিতে স্থির হবে নম্বর? সেসব চিন্তা এদিন দূর করে দিলেন মুখ্যমন্ত্রী।

আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এদিন নবান্ন থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সেইসঙ্গে জানিয়ে দেন উচ্চমাধ্যমিকের ১৫টি মূল বিষয়ের পরীক্ষাই কেবল হবে। পরীক্ষা হবে নিজের নিজের স্কুলে। তবে পরীক্ষার সময় ৩ ঘণ্টা থাকছে না। দেড় ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে।

চিরদিন প্রথমে মাধ্যমিক ও তা শেষ হলে তারপর উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়। এবার তা বদলাচ্ছে। জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক হবে। আর অগাস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা।

মাধ্যমিকের ৭টি মূল বিষয়ের পরীক্ষা কেবল নেওয়া হবে। এগুলিও হবে স্কুলেই। বাকি বিষয়ের নম্বর স্কুলের মূল্যায়নের ভিত্তিতে স্থির হবে। উচ্চমাধ্যমিকের মতই মাধ্যমিকেও ৩ ঘণ্টা নয়, পরীক্ষা নেওয়া হবে দেড় ঘণ্টায়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026