রাজ্যে নতুন ৩ জেলার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে ৩টি নতুন জেলা হবে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকের শেষে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩টি জেলা হচ্ছে ঝাড়গ্রাম, কালিম্পং ও আসানসোল। মন্ত্রিসভার ছাড়পত্র আগেই মিলেছে। এখন দরকার হাইকোর্টের অনুমতি। হাইকোর্ট অনুমতি দিলেই পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়ে যাবে। এর মধ্যেই চলবে নতুন জেলা তৈরির জন্য বাদ বাকি সাংবিধানিক নিয়মের ছাড়পত্র জোগাড়। মুখ্যমন্ত্রীর দাবি, ৩টি জায়গাতেই পরিকাঠামো অনেকটা তৈরি হয়ে আছে। বাকিটাও দ্রুত সম্পূর্ণ করা হবে। এদিকে এদিন প্রশাসনিক বৈঠকে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থার মত ত্রিস্তরীয় প্রশাসনিক কাঠামোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যার মাথায় থাকছে মুখ্যমন্ত্রীর দফতর। তারপরে থাকছেন জেলাশাসক। সবচেয়ে নিচে থাকছেন বিডিও।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026