Kolkata

যুদ্ধ যুদ্ধ খেলা খেলছেন প্রধানমন্ত্রী, দাবি মমতার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিলের হাত ধরেই কার্যত লোকসভা ভোটের প্রচার শুরু করলেন তিনি। মিছিল ধর্মতলায় শেষ হওয়ার পর মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ভোট সামনে। তাই ভোটের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিসাইল দেখাচ্ছেন। যুদ্ধ যুদ্ধ খেলা খেলছেন। আগে থেকে খবর থাকা সত্ত্বেও পুলওয়ামায় এত সেনার জীবন গেল কেন? এমন প্রশ্ন এদিন মঞ্চ থেকে ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী।

নরেন্দ্র মোদীকে এদিন রাফাল নথি চুরি নিয়েও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, যিনি দেশের গুরুত্বপূর্ণ নথি চুরি আটকাতে পারেননা, তিনি দেশকে সুরক্ষা দেবেন কীভাবে? মমতার দাবি, নতুন সরকার এসে কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনবে।

মুখ্যমন্ত্রীর এদিনের পদযাত্রা কার্যত জনসমুদ্রের চেহারা নেয়। খুব বিশাল পথ না হলেও শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা, মিছিল যত এগিয়েছে ততই বহরে বড় হয়েছে মিছিল। গরম উপেক্ষা করেই মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মিলিয়েছেন দলের কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026