Kolkata

নতুন বছরে কৃষকদের জোড়া উপহার দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষকদের স্বার্থে বর্ষশেষের দিনে নবান্ন থেকে জোড়া উপহারের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকবন্ধু নাম দিয়ে এদিন রাজ্যের কৃষকদের জন্য ২টি নতুন ঘোষণা করেন তিনি। এক, কৃষকরা একর প্রতি জমির জন্য নতুন বছর থেকে বছরে ৫ হাজার টাকা করে চাষের জন্য পাবেন। সরকার তা দেবে। একর প্রতি ৫ হাজার টাকা বছরে ২ ভাগে ভেঙে প্রদান করা হবে। প্রতি খেপে আড়াই হাজার টাকা করে পাবেন কৃষকরা। দ্বিতীয়ত, ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে কোনও কৃষক পরিবারের কর্মক্ষম কৃষিজীবীর মৃত্যু হলে পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

আগেই কৃষকদের জন্য ফসল বীমার টাকার ৮০ শতাংশ প্রিমিয়াম সরকার দেয়। কৃষকদের জন্য রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুবিধা। এছাড়াও নানা সুবিধা কৃষকদের জন্য রয়েছে। তাঁদের ফসলি জমির জন্য মিউটেশন ফি দিতে হয়না। এবার সেই তালিকায় যুক্ত হল নতুন ২ সুবিধা। ফলে নতুন বছরে পা দেওয়ার মুহুর্তে এদিনের ঘোষণাকে রাজ্যের কৃষকদের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে নববর্ষের উপহার হিসাবেই দেখছেন সকলে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026