Kolkata

বিজেপির রথযাত্রা আসলে রাবণযাত্রা, ওই পথে হবে পবিত্র যাত্রা, বললেন তৃণমূলনেত্রী

বিজেপির রথযাত্রাকে রাবণযাত্রা বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে মমতা বলেন, যে পথে বিজেপি রথযাত্রা করবে, পরদিন সেই পথেই হবে তৃণমূলের পবিত্র যাত্রা। একই রুটে তৃণমূলের এই ‘শুদ্ধিকরণ’ যাত্রা হবে বলেও জানিয়ে দেন তিনি।

এদিন শুরু থেকেই কড়া মেজাজে ছিলেন দলনেত্রী। সামনেই ২০১৯-এর লোকসভা নির্বাচন। তার আগে ঘর গোছানোর বার্তা আগেও দিয়েছেন তৃণমূল নেত্রী। এদিন ফের সেই বার্তাই পৌঁছে দিলেন দলীয় নেতা কর্মীদের কাছে। তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে তিনি যে ক্ষুব্ধ তাও এদিন চাঁচাছোলা ভাষায় বুঝিয়ে দেন। সাফ জানান যাঁরা দলের পুরনো কর্মী। দলের দুঃসময়ে পাশে ছিলেন। কিন্তু এখন অসম্মানিত হয়ে বাইরে রয়েছেন তাঁদের ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনতে হবে দলীয় নেতা কর্মীদেরই। নাহলে তিনি নিজেই তাঁদের ফিরিয়ে আনবেন বলে জানিয়ে দেন নেত্রী। এমনকি যাঁরা আজ দল থেকে দূরে তাঁদের সরাসরি তাঁকে চিঠি পাঠানোর অনুরোধ করেন তিনি। চিঠি পেলে তিনিই তাঁদের ফিরিয়ে আনবেন। আর তখন দেখবেন কোন নেতার কত ক্ষমতা!

গোষ্ঠীকোন্দল ভুলে বরং এলাকায় এলাকায় প্রচার বাড়ানোর, মানুষের কাছে যাওয়ার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে রুখতে স্থানীয় নেতৃত্বকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। দলের সঙ্গে যাঁরা ‘গদ্দারি’ করবেন তাঁদের বার করতে তাঁর এতটুকু হাত কাঁপবে না বলেও জানিয়ে দেন তৃণমূলনেত্রী।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026