জেলাগুলির সঙ্গে কলকাতার সংযোগ আরও বৃদ্ধি করতে উদ্যোগী হল রাজ্য পরিবহণ দফতর। বিভিন্ন রাজ্য সদর থেকে কলকাতা পর্যন্ত চালু হল বাস পরিষেবা। বিভিন্ন জেলা থেকে কলকাতা ননস্টপ বাস পরিষেবার বুধবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম দেওয়া হয়েছে ‘বাংলাশ্রী এক্সপ্রেস’। বুধবার নবান্ন থেকে বাংলাশ্রী এক্সপ্রেসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।
বিভিন্ন জেলা সদর থেকে কলকাতা ননস্টপ বাসগুলি যাতায়াত করবে। প্রতিটি বাস শীততাপ নিয়ন্ত্রিত এবং বিলাসবহুল। এদিন ২০টি বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের পদস্থ কর্তারা। এদিন ২২টি অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
(মুখ্যমন্ত্রীর ছবি – সৌজন্যে – ফেসবুক – মমতা ব্যানার্জী অফিসিয়াল)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…