বাজেটকে দিশাহীন, লক্ষ্যহীন বলে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ট্যুইট করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। বাজেটকে বিতর্কিত বলেও দাবি করেছেন তিনি। তাঁর মতে, দেশবাসীকে এই বাজেট কোনও সঠিক দিশা দেখাতে অক্ষম। বাজেটে কেবল সংখ্যা আর শব্দের খেলা হয়েছে বলে দাবি করেছেন তিনি। বাজেটকে অমানবিক বলেও ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। আগেই তৃণমূলের তরফে জানানো হয়েছিল, বাজেট পেশ বয়কট করবেন দলীয় সাংসদরা। পরে সরস্বতী পুজোর দিন বাজেট পেশ নিয়েও অসন্তোষ ব্যক্ত করে তারা। এদিকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাংসদ ই আহমেদের মৃত্যুর জন্য এদিন বাজেট পেশ পিছিয়ে দেওয়ার দাবি করে কংগ্রেস। কিন্তু স্পিকার সুমিত্রা মহাজন তাদের দাবি নস্যাৎ করে দেন। এ নিয়ে বাজেট শুরুর আগে সংসদে কিঞ্চিত হৈহট্টগোল হয়।
পানীয় জলের জন্য এতদিন ১৫ থেকে ২০ কিলোমিটার পথ যেতে হত গ্রামবাসীদের। তার থেকে মুক্তি…
সম্মানজনক আচরণের বিকাশে পথ দেখাল একটি গ্রাম। এখানে খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা। না…
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…
ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…
পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…
ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…