Kolkata

অধ্যাপকদের অবসর ৬২-তে, পাবেন এলটিসি-র সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০ বছর অধ্যাপনা করলে মিলবে দেশের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য লিভ ট্র্যাভেল কনসেশন বা এলটিসি। ২০ বছর অধ্যাপনা জীবনে পূর্ণ করতে পারলে মিলবে বিদেশযাত্রার জন্য এলটিসি। তবে তা নির্বাচিত কয়েকটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। এদিন কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি সম্মেলনে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আরও একগুচ্ছ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অধ্যাপকদের অবসরের বয়স ৬২ বছর করে দিয়েছেন তিনি। তাছাড়া গবেষণা বা উচ্চশিক্ষার জন্য বিশেষ ছুটি গ্রাহ্য হবে অধ্যাপকদের ক্ষেত্রে। তাছাড়া অধ্যাপকদের এখন থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নিয়ে আসা হয়েছে। আংশিক সময়ের অধ্যাপক ও অশিক্ষক কর্মীদের আনা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়। এদিন মুখ্যমন্ত্রী বারবার রাজ্যে পঠনপাঠনের মানোন্নয়নে জোর দেন। রাজ্যে শিক্ষার মানোন্নয়নে রাজনীতির রং না দেখে একটি বিশেষজ্ঞ কমিটি গড়ার জন্য শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন তিনি। উদাহরণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন এখানকার ছাত্রছাত্রীরা হার্ভার্ডে ছুটবেন। বরং এখানেই একটা হার্ভার্ড গড়া সম্ভব বলে দাবি করেন তিনি।

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026