World

লুকিয়ে বাড়িতে ঢোকা আগন্তুককে মাঝরাতে যত্ন করে খাওয়ালেন বৃদ্ধা

লুকিয়ে বাড়িতে ঢুকে পড়েছিল সে। তারপর পৌঁছে গিয়েছিল সটান বৃদ্ধার শোওয়ার ঘরে। বৃদ্ধাকে মারধরও করে সে। বিনিময়ে তাকে যত্ন করে খাওয়ান বৃদ্ধা।

সেদিন রাতে ঘুমোচ্ছিলেন তিনি। এমন সময় মাঝরাতে ঘুম ভেঙে যায়। বেশ অনুভব করেন অন্ধকার ঘরে কেউ ঘুরছে। কেউ বাড়িতে লুকিয়ে ঢুকেছে। পৌঁছে গেছে তাঁর ঘরেও। তিনি জেগে উঠতেই ওই আগন্তুক তাঁকে হুঁশিয়ার করে। জানায় কিছু করার চেষ্টা করলে মার খেতে হবে তাঁকে। ৮৭ বছরের বৃদ্ধার পক্ষে তেমন কিছু করাও কি সত্যিই সম্ভব!

বৃদ্ধার বুঝতে বাকি থাকেনা যে ঢুকেছে সে চুরির উদ্দেশ্যেই হয়তো প্রবেশ করেছে। তিনি ওই অনুপ্রবেশকারীকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পাল্টা তাঁকে চেপে ধরে দেওয়ালের দিকে নিয়ে যায় ওই তরুণ শক্তিশালী হাত।

দেওয়ালে চেপে ধরে বৃদ্ধাকে। কোনওক্রমে ধস্তাধস্তি করে তার হাত ছাড়িয়ে ওই বৃদ্ধা সাহায্যের জন্য চিৎকার করে ওঠেন। কিন্তু কেউ তাঁর কথা ওই মধ্যরাতে শুনতে পাননি। এদিকে বৃদ্ধার সঙ্গে ধস্তাধস্তির পর ওই আগন্তুক সোজা চলে যায় রান্নাঘরের দিকে। বৃদ্ধা এবার জানতে চান তার কি চাই।

ওই আগন্তুক এবার মুখ খোলে। সবিনয়ে জানায় দীর্ঘ সময় ধরে তার পেটে কিছু পড়েনি। প্রবল ক্ষুধার্ত সে। খিদেয় পেট চুঁইচুঁই করছে।

বৃদ্ধা সেকথা শুনে দ্রুত তার খাওয়ার ব্যবস্থা করেন। পেট ভরেই জলখাবার খায় সে। যদিও ওই আগন্তুক যখন খিদের মুখে উপাদেয় জলখাবার খেতে ব্যস্ত, তখন ফাঁক বুঝে পুলিশে ফোন করে দেন বৃদ্ধা।

পুলিশ যতক্ষণে এসে হাজির হয় তার আগেই অবশ্য ওই তরুণ বাড়ি ছেড়ে চলে গেছে। তাতে অবশ্য সে রেহাই পায়নি। সামান্য সময়ের মধ্যেই পুলিশ তাকে পাকড়াও করে।

ওই আগন্তুকের এখনও ১৮ বছর বয়স হয়নি। সবচেয়ে বড় কথা, বৃদ্ধা জানিয়েছেন তিনি ওই ছেলেটিকে চেনেন। এই খবর ওই বৃদ্ধা স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছেন। আমেরিকার ব্রুনসউইক শহরে এই ঘটনাটি ঘটেছে।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026