মহাশ্বেতা দেবীর শেষকৃত্যে অগণিত মানুষের ঢল

শুক্রবার সকাল ১০টা নাগাদ প্রয়াত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর মরদেহ আনা হয় রবীন্দ্র সদনে। সেখানে তখন অগণিত মানুষের ঢল নেমেছে। শেষবারের মত প্রিয় লেখিকাকে, পছন্দের প্রতিবাদীকে শেষ দেখা দেখতে, শেষ শ্রদ্ধা জানাতে তাঁরা একে একে এগিয়ে আসেন। এদিন শুধু পাঠক-অনুরাগীই নন, মহাশ্বেতা দেবীকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন রাজনীতিবিদ থেকে সাহিত্য জগতের মানুষজন সকলেই। আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রবীন্দ্র সদনেই রাখা ছিল দেহ। তারপর দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে।

মহাশ্বেতাদেবীর শেষযাত্রায় অগণিত মানুষ কেওড়াতলা পর্যন্ত পা মেলান। ছিলেন মুখ্যমন্ত্রীও। সেখানেই গান স্যালুটের মধ্যে দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় মহাশ্বেতা দেবীকে শেষ বিদায় জানান হয়। এরপর কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

News Desk

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026