World

গোরস্থানের সমাধি থেকে রান্নার প্রণালী সংগ্রহ করে সুস্বাদু রান্না করেন এক মহিলা

এমনটাও যে হতে পারে তা বোধহয় খুব একটা কারও মাথায় আসার কথা নয়। কারও সমাধি থেকে রান্নার পদ্ধতি শিখে রান্না করেন কিন্তু বিখ্যাত এক মহিলা।

শুরুটা হয়েছিল একটি গোরস্থান থেকে। সেখানে একটি সমাধির কাছে হাজির হন তিনি। সেই সমাধির মাথার কাছে একটি পাথর ছিল। যেমনটা অধিকাংশ সমাধির ক্ষেত্রে হয়। সেখানে ওই সমাধিতে শায়িতের জন্ম ও প্রয়াণের বিবরণ দেওয়া থাকে। কিন্তু সেখানে যে রান্নাও থাকে তা ওই মহিলাকে আকর্ষিত করে।

সেই পাথরে খোদাই করা রান্নার পদ্ধতি জেনে তিনি বাড়ি ফিরে যান। তারপর রান্নাটা করে ওই সমাধির পাশে বসেই খান। এরপর থেকে ওই মহিলা নানা গোরস্থানে ঘুরে বেড়ান। খুঁজে দেখেন কোন সমাধির ওপর রান্নার রেসিপি দেওয়া আছে। সেটা পেলে চটপট তা লিখে নেন। তারপর বাড়ি ফিরে সেটা রান্না করে ফেলেন।

লস অ্যাঞ্জেলসের বাসিন্দা মধ্যবয়সী ওই মহিলা বিভিন্ন গোরস্থানে ঘুরে ঘুরে এভাবে প্রয়াত মানুষের সমাধি থেকে রান্না জোগাড় করে বেড়ান। এমনকি তাঁর কথা জানার পর অনেকে প্রয়াত পরিজনের সমাধিতে রান্না লেখা থাকলে ওই মহিলাকে নিজেরাই ডেকে নিয়ে গিয়ে সেটা দেখান। রান্নাটা করতে অনুরোধ করেন।

প্রসঙ্গত সমাধির ওপর পাথরে প্রয়াতের পছন্দের রান্না খোদাই করে রাখার চল রয়েছে। সেখান থেকেই বিভিন্ন রান্না সংগ্রহ করে বেড়ানোর নেশা ওই মহিলার।

যা তাঁকে এখন রীতিমত জনপ্রিয় করে তুলেছে। সমাজ মাধ্যমেও তিনি যথেষ্ট পরিচিতি পেয়েছেন। ওই মহিলার মতে, প্রয়াত মানুষদের সম্মান জানাতেই এমন এক আশ্চর্য পথ অবলম্বন করেছেন তিনি।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026