World

তাঁর মত সুন্দরী জীবনে দেখেনি পুলিশ, তাই অন্য উদ্দেশ্যে গ্রেফতার, দাবি তরুণীর

তাঁর মত সুন্দরী তরুণী পুলিশ কখনও দেখেনি। তাই তাঁকে তারা গ্রেফতার করে। আসলে উদ্দেশ্য ছিল অন্য। এমনই দাবি করলেন এক তরুণী।

তাঁর ছবি বিভিন্ন বিমানবন্দরেই পাঠানো হয়েছিল। নজর রাখা হচ্ছিল তাঁকে দেখা যায় কিনা। এমন সময় লাগেজ নেওয়ার জায়গায় তাঁকে দেখতে পান সুরক্ষাকর্মীরা। দ্রুত তাঁরা সেখানে হাজির হন। ঘিরে ফেলেন তরুণীকে। তারপর তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ তাঁকে গ্রেফতার করতেই ওই তরুণী সাফ জানান, আসলে পুলিশ তাঁর মত সুন্দরী মহিলা কখনও দেখেনি। তাই তাঁকে ভোগ করার জন্য তাঁকে গ্রেফতার করেছে তারা।

অপরূপা সুন্দরী বলেই তাঁকে এভাবে পুলিশ গ্রেফতার করল। পুলিশের গায়ে থুতু ছিটিয়ে দেওয়ার ভয়ও দেখান ২৮ বছরের ওই তরুণী।

পুলিশ জানিয়েছে, ওই তরুণী বিমানবন্দরের একটি রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করে বিল না মিটিয়েই পালিয়ে যান। সেজন্য তাঁর ছবি দিয়ে কোন বিমানবন্দরে তিনি নামছেন তার খোঁজ শুরু হয়।

সে সময় মার্কিন মুলুকের লাস ভেগাস বিমান বন্দরের লাগেজ নেওয়ার জায়গায় তাঁকে দেখতে পাওয়া যায়। এরপর তাঁকে ধরতে গেলে তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে অভব্যতা করেন। তাই তাঁর বিরুদ্ধে শুধু রেস্তোরাঁর বিল মেটানোই ময়, এবার পুলিশের সঙ্গে অভব্যতার ধারাও যুক্ত হয়েছে।

পরে ওই তরুণী অবশ্য জামিন পেয়েছেন। কিন্তু সব কিছু ছাপিয়ে এখন আলোচ্য একটাই। সেটা তাঁর সেই দাবি, যেখানে তিনি জানিয়েছেন তাঁর মত সুন্দরী পুলিশ আধিকারিকরা এর আগে কখনও দেখেননি।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026