National

জেলে গৃহকর্তা, বাড়িতে বন্ধ মকরসংক্রান্তির খাওয়া দাওয়া

পরম্পরা ভেঙে এবার আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বাড়িতে হচ্ছে না মকরসংক্রান্তির উৎসব। মকরসংক্রান্তি উপলক্ষে লালুপ্রসাদের বাড়িতে মহাভোজের আয়োজন বিহারে সুপ্রসিদ্ধ। কিন্তু এবার পশুখাদ্য কেলেঙ্কারিতে এখন জেলবন্দি লালুপ্রসাদ। জামিন চেয়ে আবেদন করেও মেলেনি জামিন। আদালত তা নাকচ করে দিয়েছে। ফলে মকরসংক্রান্তিটা তাঁর বাড়ি আসা হচ্ছে না। রাঁচির হাসপাতালে চিকিৎসাধীন লালুপ্রসাদ। গৃহকর্তাই অনুপস্থিত। এই অবস্থায় বাড়িতে এবার কোনও মকরসংক্রান্তির মহাভোজের আয়োজন করছে না লালুর পরিবার।

একইভাবে মকরসংক্রান্তি পালন করছে না তাঁর দলও। নেতা না থাকায় তাদেরও মন খারাপ। তাই হয়তো স্থগিত থাকছে তাদের ‘চিঁড়ে-দই’ উৎসব পালনও। প্রসঙ্গত বিহারে মকরসংক্রান্তির সময় চিঁড়ে-দই ঘরে ঘরে খাওয়া হয়ে থাকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026