Kolkata

চৈত্রের শুরুতেই শুরু কালবৈশাখীর দাপট

চৈত্র, বৈশাখ মাসে কালবৈশাখী হয়। ছোটবেলায় অনেকেই তা পড়ে থাকেন। অথবা শুনে থাকেন। বঙ্গবাসীর কাছে সেই চৈত্রের কালবৈশাখী পেতে পেতে অনেক সময়েই চৈত্রের শেষ হয়ে যায়। এবার কিন্তু প্রত্যেক ঋতু যেভাবে সঠিক সময়ে তার বৈশিষ্ট্য নিয়ে প্রভাব ফেলছে ঠিক তেমনই ফেলল চৈত্র। মধ্য বসন্তের কালবৈশাখী দোসরা চৈত্রেই থাবা বসাল দক্ষিণবঙ্গে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় রবিবার বিকেল থেকেই আকাশে মেঘের ঘনঘটা শুরু হয়। শেষ বিকেলে শুরু হয় মেঘের গুড়গুড়।

সন্ধের আগেই অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়ে যায়। কয়েক জায়গায় শিলাও পড়ে। এদিন অনেক জায়গাতেই প্রবল বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। একদম কালবৈশাখী মেজাজ। রবিবার সন্ধেয় বঙ্গবাসীর আলসে শরীরটা জুড়িয়ে যায় কালবৈশাখীর ঠান্ডা হাওয়ায়। সঙ্গে বৃষ্টি গোটা পরিবেশটাই মনোরম করে তোলে। একটা চাপা গরম যেভাবে ক্রমশ থাবা বসাচ্ছিল সেই গরমের হাত থেকে সন্ধের পর রেহাই মেলে সকলের।

এদিন বৃষ্টি এতটাই হয়েছে যে অনেক জায়গায় জল জমে যায়। এমনিতেই রাস্তায় রবিবার সন্ধেয় গাড়িঘোড়া কম থাকে। এই অবস্থায় কলকাতা ও তার আশপাশের এলাকায় রাস্তায় বার হওয়া মানুষজন সমস্যায় পড়েন। একে বৃষ্টির দাপট। তারমধ্যে গাড়ি আরও কমে যায়। মওকা বুঝে ছোট রুটেও বিশাল দর হাঁকে ট্যাক্সি। তবে সব মিলিয়ে সোমবার থেকে সপ্তাহের লড়াই শুরুর আগের রাতটা বেজায় ভাল কাটালেন কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার মানুষজন।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026