প্রতীকী ছবি
বৃহস্পতিবার সকাল প্রায় ৭টা। গড়িয়াহাটের কাছে অশ্বিনী দত্ত রোডে দাঁড়িয়েছিলেন এক মহিলা। আচমকাই একটি বেপরোয়া গাড়ি এসে পিষে দেয় তাঁকে। মৃত্যু হয় সরস্বতী হালদার নামে ওই মহিলার। ঘটনার পর গাড়ি নিয়ে বেশ কিছুটা এগিয়ে যায় চালক। তবে পালাতে পারেনি। তাকে গ্রেফতার করে পুলিশ।
প্রশিক্ষণের লাইসেন্স নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় চলে গেল একটি প্রাণ। ঘটনার জেরে সকালেই উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। পরে অবশ্য স্বাভাবিক হয় পরিস্থিতি। বেলাতেও রাস্তার ধারে রক্তের ছিটে নজর কাড়ে।
গত বুধবার রাতে গোলপার্কের কাছেও একটি দুর্ঘটনা ঘটে। একটি বাস যাত্রীদের নামানোর সময় গতিতে থাকায় বাস থেকে পড়ে গুরুতর আহত হন এক তরুণী। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরই বাস ফেলে পালায় চালক।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…