Kolkata

শীতের রাতে বড়বাজারের গুদামে বিধ্বংসী আগুন

রাত তখন ১টা। শীতের রাতে বড়বাজারের মত ব্যস্ত এলাকাতেও নিস্তব্ধতা বিরাজ করছিল। মানুষজনও সংখ্যায় নগণ্য। এই অবস্থায় আচমকাই এখানে আর্মেনিয়ান স্ট্রিটের একটি প্যাকিং বাক্সের গুদামে আগুন ধরে যায়। গুদামে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়াতে বেশি সময় নেয়নি। আগুনের লেলিহান শিখার আঁচ গিয়ে লাগে আশপাশের বাড়িতেও। পুরনো কলকাতার এই এলাকায় গায়ে গায়ে বাড়ি। ঘিঞ্জি এলাকা। বহুতলগুলিতে বহু পরিবারের বাস। ফলে আগুনে আতঙ্ক ছড়ানোটাই ছিল স্বাভাবিক।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় দমকলের ১০টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ভোর হয়ে যায়। যদিও তারপরও সকালে ছিলেন দমকল কর্মীরা। সব পোড়া অংশ সরিয়ে সরিয়ে দেখা হয় কোথাও লুকিয়ে আছে কিনা আগুনের শিখা। কিন্তু কেন লাগল এই আগুন? দমকলের কাছে আগুন লাগার কারণ এখনও পরিস্কার নয়। তবে তাঁরা মনে করছেন শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026