Kolkata

ভাসুরকে দিয়ে ধর্ষণের অভিযোগ গৃহবধূর, গ্রেফতার স্বামী ও ভাসুর

ভাসুরকে দিয়ে ধর্ষণ করানো হয়েছে তাঁকে। এমনই এক ভয়ংকর অভিযোগ নিয়ে কড়েয়া থানার দ্বারস্থ হন এক গৃহবধূ। বালিগঞ্জের এক তথাকথিত সম্ভ্রান্ত পরিবারের ওই গৃহবধূর দাবি, বিয়ের পর থেকেই তাঁর ওপর বিভিন্ন সময়ে পণের দাবিতে অত্যাচার চালাতেন তাঁর শ্বশুর বাড়ির লোকজন। তাঁকে ভাসুরের সঙ্গে সহবাস করতে চাপ দিতেন তাঁর স্বামী। দিনের পর দিন ভাসুরের হাতে শারীরিক নিগ্রহ ও ধর্ষণের শিকার হন তিনি। যাতে মদত ছিল তাঁর স্বামীর। সেই অপমান ও অত্যাচার সহ্য করতে না পেরেই ওই গৃহবধূ পুলিশের দ্বারস্থ হন।

তাঁর অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামী ও ভাসুরকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁদের আলিপুর আদালতে পেশ করা হয়। পুলিশ অভিযুক্তদের ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে চাইলেও আদালত আগামী ৭ জানুয়ারি পর্যন্ত ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

অভিযুক্তদের পরিবারের পাল্টা দাবি ওই গৃহবধূর সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক আছে। সেজন্য ডিভোর্স চাওয়া হয়েছিল। আর তাতেই ক্ষুব্ধ হয়ে এমন সব অভিযোগ তুলছেন তিনি। গত ৭ মাস ওই গৃহবধূ শ্বশুরবাড়িতে ছিলেনই না বলে দাবি ওই পরিবারের। তাঁদের প্রশ্ন সেখানে ধর্ষণের প্রশ্ন আসছে কোথা থেকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026