Kolkata

চড়ছে পারদ, সন্ধের পর থেকেই আত্মহারা পার্ক স্ট্রিট

বছরের শেষ রাত বলে কথা। ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজলে একে অপরকে অভিনন্দনের পালা। খুশিতে মেতে ওঠা। আনন্দে আত্মহারা হওয়া। নতুন বছরকে একরাশ খুশির মধ্যে দিয়ে স্বাগত জানানো। পুরনো বছরকে বিদায় জানানো। এই দিনটায় কলকাতার পার্ক স্ট্রিটে মানুষের ঢল ফি বছরের চিত্র। নতুনত্ব সেই অর্থে কিছু নেই। তবু যেন প্রতি বছরই নতুন। তাই অনেকেই এদিনের মধ্যরাতটা এই সাহেব পাড়াতেই কাটান। চেনা অচেনা আশপাশের সকলের সঙ্গে ভাগ করে নেন নতুন বছরে পা দেওয়ার খুশি।

এদিন সন্ধে থেকেই পার্ক স্ট্রিটে ভিড় জমা শুরু হয়। অন্ধকার যত জমাট বেঁধেছে ততই বেড়েছে ভিড়। এদিকে ভিড়কে সামলাতে ও কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখতে পুলিশি বন্দোবস্ত ছিল যথেষ্ট। নিউ ইয়ার সেলিব্রেশনের রাতে উন্মাদনার মাদকতা যাতে মাত্রা না ছাড়ায় সেদিকেও রয়েছে কড়া নজরদারি। কোনওভাবে মহিলারা আনন্দ করতে এসে যাতে কোনও অসুস্থ পরিস্থিতির শিকার না হন সেজন্য রয়েছে ওয়াচ টাওয়ার থেকে সিসিটিভি, সাদা পোশাকে পুলিশ। কোনও বেয়াদপি দেখলেই সক্রিয় হচ্ছেন তাঁরা।

এখন পার্ক স্ট্রিটে বড়দিন ও নতুন বছরের কথা মাথায় রেখে উৎসবের আয়োজন। সেই উৎসব প্রতি বছরই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পার্ক স্ট্রিট সেজে ওঠে রঙিন আলোর সাজে। উৎসবের মেজাজ নিয়ে সেজে ওঠে অ্যালেন পার্ক। সব মিলিয়ে কলকাতার প্রাণকেন্দ্রে প্রতি বছরের মতই এবারও নতুন বছরকে স্বাগত জানাতে উন্মাদনায় এতটুকু খামতি নেই।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026