ফাইল : দুর্ঘটনা, নিজস্ব চিত্র
সল্টলেক জিডি ব্লকে দিনে দুপুরে দুর্ঘটনা। বুধবার দুপুর দেড়টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে একটি দুরন্ত গতির গাড়ি এসে সোজা ধাক্কা মারে রাস্তার মোড়ে তৈরি আইল্যান্ডের লোহার রেলিংয়ে। গাড়ির গতি এতটাই ছিল যে তা প্রায় শূন্যে উড়ে ধাক্কা মারে বেড়ায়। তারপর তা ভেঙে ঢুকে যায় সাজানো ঘাস জমিতে। ঘটনায় ব্যস্ত সল্টলেকে আতঙ্ক ছড়ায়। গাড়িটির সামনের ও পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়।
গাড়ির ভিতরে ছিলেন চালক ও এক আরোহী। ২ জনেই আহত হন। তবে কারও আঘাত গুরুতর নয়। ফলে এ যাত্রায় কার্যত কপাল জোড়েই রক্ষা পেলেন তাঁরা। অন্যদিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর পর অন্য গাড়ি বা বাসে ধাক্কা মারলে অবস্থা আরও ভয়ংকর হতে পারত। তা না হয়ে গাড়িটি আইল্যান্ডে চড়ে যাওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলেছে।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…