Kolkata

নিমতলায় তালা! ভোগান্তির শিকার দেহ সৎকারে আসা মানুষজন

সোমবার পয়লা অক্টোবর। মাস শুরু। এতদিন যে সংস্থা নিমতলা মহাশ্মশানে দাহকর্মের জিনিসপত্র যোগান দিত, তাদের জায়গায় এদিন থেকে পুরসভা অনুমোদিত অন্য একটি সংস্থা এই দায়িত্ব পেয়েছে। টেন্ডারের মাধ্যমে এই দায়িত্ব পাওয়ার পর এদিন নতুন সংস্থার কর্মীরা নিমতলায় হাজির হন। অভিযোগ ঠিক তখনই সকাল ৮টা নাগাদ নিমতলা মহাশ্মশানের মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগের আঙুল ওঠে পুরনো সংস্থার বিরুদ্ধে।

সদা ব্যস্ত এই শ্মশানে মৃতদেহ সৎকারে সারাক্ষণই মানুষ আসছেন। তাঁরা দেহ সৎকার করতে এসে ফাঁপরে পড়েন। শ্মশানের দরজা বন্ধ থাকার খবর পৌঁছয় মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষের কানে। এদিকে নিমতলায় দাহ করতে আসা মানুষের ক্ষোভ ক্রমশ চড়ছে।

বেলা ১১টা নাগাদ অতীন ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে পুলিশের সাহায্যে ওই তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর। অতীনবাবুর হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি ফের স্বাভাবিক হয়। ভোগান্তির পর মানুষজন প্রিয়জনের দেহ সৎকারে সমর্থ হন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026