Kolkata

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, মিটতে চলেছে পেনশন সমস্যা

রাজ্য সরকারি কর্মীদের অনেক দিনের অভিযোগ যে তাঁরা অবসর নেওয়ার পর অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় পেনশন চালুর জন্য। ফাইল সব জায়গা ঘুরে তাঁদের পেনশনের টাকা হাতে পেতে কালঘাম ছুটে যায়। এই সমস্যার কারণে মামলাও করেছেন অনেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি। এবার এসব সমস্যা থেকে তাঁদের মুক্তি দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্য অর্থ দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে সব দফতরে পাঠানো হয়েছে যে যেসব কর্মীরা অবসর গ্রহণ করতে চলেছেন তাঁদের অবসরের দিনের ২ বছর আগে থেকে তাঁদের ফাইল তৈরি শুরু করতে হবে। সার্ভিস বুক সম্পূর্ণ রেডি করে ফেলতে হবে। বছর দেড়েকের মধ্যে তা তৈরি করতে হবে। তারপর অবসরের যখন আর ৬ মাস বাকি তখন সেই পেনশন ফাইল পাঠিয়ে দিতে হবে অ্যাকাউন্টান্ট জেনারেল বা এজি অফিসে।

এরফলে সরকারি কর্মীদের অবসর গ্রহণের পর আর পেনশন চালু নিয়ে সমস্যা ভোগ করতে হবে না। অবসরের পরপরই চালু হয়ে যাবে পেনশন। সরকারি এই উদ্যোগে খুশি সরকারি কর্মীরা। দীর্ঘদিনের সমস্যা এবার মিটতে চলেছে বলেই মনে করছেন তাঁরা। রাজ্য সরকারি উদ্যোগের প্রশংসাও করেছেন তাঁরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026