মঙ্গলবারও নিভল না বাগরি মার্কেটের আগুন। এখনও বিভিন্ন পকেটে তা জ্বলছে। তবে যেভাবে দাউদাউ করে জ্বলছিল গোটা বাড়িটা, তেমন আর অবস্থা নয়। এখন কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে। তা হঠাৎ করে জ্বলে উঠছে। তা দ্রুত নিয়ন্ত্রণেও আনছেন দমকলকর্মীরা। হাতে অগ্নিনির্বাপক সিলিন্ডার নিয়ে তাঁরা বাড়ির মধ্যেই ঘুরছেন।
মঙ্গলবার সকাল থেকেই ব্যবসায়ীরা নিজের নিজের দোকানের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন। দোকান হাতড়ে দেখছেন কিছু বার করে আনা যায় কিনা। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় বেঁচে গেছে বাগরি মার্কেটের পিছনের দিকের দোকানগুলি। সেখানে দোকান খুলে দ্রুত মালপত্র বাইরে বার করে আনছেন ব্যবসায়ীরা। চেষ্টা করছেন নিজেদের মাল যতটা বাঁচানো যায় সেদিকে।
এদিকে এখনও বাগরি মার্কেটের বিভিন্ন অংশ ভেঙে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ফলে পোড়া বাজারের ভিতরে ঢুকলেও একটা ঝুঁকি থাকছে। পোড়া এলাকা ঘুরে দেখছেন দমকল আধিকারিকরা। এদিকে মার্কেটের মালিককে পাকড়াও করার আপ্রাণ চেষ্টা করছে পুলিশ। কারণ তিনি ও তাঁর পরিবার বাড়িতে তালা দিয়ে চম্পট দিয়েছেন। অন্যদিকে তাঁকে দ্রুত গ্রেফতারের জন্য চাপ তৈরি করছেন সব হারানো ব্যবসায়ীরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…